বই পড়া, পড়া বই: ‘দৃষ্টি প্রদীপ’ ও ‘দুই বাড়ি’

বই পড়া, পড়া বই: ‘দৃষ্টি প্রদীপ’ ও ‘দুই বাড়ি’

২০২৬ সালে এসে বই পড়া বিষয়টা কেমন যেন 'হয়ে ওঠে না' টাইপ জিনিস হয়ে গিয়েছে। ইদানিং স্বল্প দৈর্ঘ্যের রিলস, শর্টস ইত্যাদির আধিক্যে ডোপামিন লুপে পরে মনোযোগের পরিধি যেন বৃত্ত থেকে বিন্দুতে এসে ঠেকছে। কোথাও দেখেছিলাম, বাবা-মা বই পড়লে নাকি শিশুরাও বইয়ের প্রতি আগ্রহী হয়। নিজেদের দুই বছরের কন্যাকে 'ছোট আকারের বহুমাধ্যম যন্ত্র' থেকে দূরে রাখতেই হোক, অথবা কিছুদিন আগে হাতে পাওয়া বিভূতিভূষণ উপন্যাস সমগ্রের মাঝে নতুন বইয়ের ঘ্রাণ নেওয়ার জন্যই হোক, উত্তমার্ধ (better half!) আর আমি দুজনে শরতের এক শুক্রবার বসে পরলাম দুটো খণ্ড নিয়ে। বিভূতির আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, পথের পাঁচালির নাম ডাক সবাই জানেন। পড়াও আছে এগুলো সংকলনে থাকলেও। দৃষ্টি প্রদীপ নামটা দেখে নিজে পড়া শুরু করলাম। আর 'তিনি' পড়লেন বিপিনের সংসার!
সংক্ষিপ্তসার-২০২৪ ও সংকল্প-২০২৫

সংক্ষিপ্তসার-২০২৪ ও সংকল্প-২০২৫

একটি অসাধারণ বছর গেলো, যা পূর্ণ ছিল বেশ কিছু অর্জন, সফলতা, এবং নতুন অভিজ্ঞতার। আমাদের কন্যা নুমাইরা আজিম হকের জন্মের মধ্য দিয়ে জীবনে সবচেয়ে বড় উপহারটি আমরা পেয়েছি, পাশাপাশি দুই বছর পূর্ণ করেছি প্রশাসন সার্ভিসে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে। পেশাগত বেশ কিছু অর্জন এ বছর পেয়েছি। ২০২৫ সালে আমি এর ধারাবাহিকতা বজায় রাখা ও নতুন কিছু করার চেষ্টা করব। এই পডকাস্টে আমি আমার ২০২৪ সালের অর্জন ও সংক্ষিপ্তসার এবং একই সাথে ২০২৫ সালের জন্য কয়েকটি সংকল্প শেয়ার করব।
অনির্বচনীয় ০২: অর্ধবার্ষিক আলাপন

অনির্বচনীয় ০২: অর্ধবার্ষিক আলাপন

২০২৪ সালের বছরটা প্রায় অর্ধেক শেষ। পাওয়া না পাওয়ার এই সময়ে বাড়ি হতে অর্ধ-সহস্র মাইল দূরে চাকরি করতে এসে বিচিত্র ও বিস্ময়কর অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছি। তারই কিছু বিচ্ছিন্ন ছটা কয়েক মিনিটে বচনাকারে শব্দবদ্ধ করা হলো।
অভিজ্ঞতা: নির্বাচন ২০২৪

অভিজ্ঞতা: নির্বাচন ২০২৪

২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আমার ডিউটি পড়ে একটি দুর্গম চরে। সেখান গিয়ে অবস্থান করে ও দায়িত্বপালনকালে যা অভিজ্ঞতা হয়েছে, তা শেয়ার করার জন্য এই পডকাস্ট।

কেন নটরডেমে পড়া উচিত

এখন ইজ্জত রাখার জন্যই হোক আর যে কারণেই হোক, মহান আল্লাহ্‌র রহমতে আমি ২০১০ সালে নটরডেমে কলেজে পড়ার সুযোগ পাই (অবশ্যই ভর্তি পরীক্ষার মাধ্যমে)। এবং দুই বছর এ কলেজে পড়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। পড়াশোনার দিকটা বাদ দিয়ে বাকি দিকগুলোও যদি শুধু বিবেচনা করা হয়, নটরডেম কলেজ যে নৈতিক শিক্ষা দেয় তা এই দেশে কেন, পুরো উপমহাদেশে বিরল! আমার নিজের দেখা কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা বলি।
আমার প্রথম বিদেশ ভ্রমণঃ পর্ব ১

আমার প্রথম বিদেশ ভ্রমণঃ পর্ব ১

অন্য সবার মতো এই অধমেরও একবার 'বিদেশ' যাবার সুযোগ হয়েছিল। 'বিলাত' শব্দটির অর্থ ইংল্যান্ড/ ইউরোপ হলেও আমি দিন কয়েক থেকে, যেই দেশে গিয়েছিলাম সেখান থেকে ফিরে এলে, সম্মানিত খালেদ স্যার 'বিলাত ফেরতদের' তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করেন। আমি খুব বেশিদূরের কোন দেশে যাইনি। গিয়েছিলাম মালয়েশিয়া। দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া তেরটি রাজ্য এবং তিনটি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত। দেশটি এশিয়ার খাদ্য স্বর্গ হিসেবে পরিচিত। নানা বর্ণ, ধর্ম আর সংস্কৃতির মানুষের অবস্থানের ফলে এখানকার খাবারও বেশ বৈচিত্র্যময়। এসব পরে বলব। আগে বলি গেলাম কীভাবে।